সাম্প্রতিক :
ভোটকেন্দ্রে সিসিটিভি বসাতে বরাদ্দ ৭২ কোটি টাকা পদ্মা সেতুতে টোল আদায়ে নতুন মাইলফলক, ছাড়ালো ৩ হাজার কোটি টাকা শূন্য হাতে আরও ৩৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র ঢাকায় দুই বছর পরপর ভাড়া বাড়ানোর নির্দেশিকা ডিএনসিসির আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম যেতে চান থাইল্যান্ড, মেলেনি অনুমতি ৩১শে জানুয়ারির মধ্যে বৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশ অন্তর্বর্তী সরকারের রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে ছাত্রদলের কর্মসূচি ক্রাউড ফান্ডিং করে নির্বাচনের অর্থ সংগ্রহ করবে এনসিপি তুমুল বিতর্কে পর পোস্টাল ব্যালটে পরিবর্তন আনছে ইসি সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে ২ মরদেহ উদ্ধার

আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান ডিএমপি কমিশনারের

  • আপডেটের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুতে সারা দেশে ছাত্র-জনতা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুর খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে রাজধানীতে সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে আন্দোলনকারীদের ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি এ আহ্বান জানান।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ বিষয়ে পুলিশের পদক্ষেপ সম্পর্কে ডিএমপি কমিশনার বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের সদস্যরা মাঠপর্যায়ে কাজ করছেন।

আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আন্দোলনকারীদের আমি ধৈর্য ধরার অনুরোধ জানাব। এই হত্যাকাণ্ডের প্রতিটি বিষয়ের সঠিক ও নিরপেক্ষ তদন্ত আমরা নিশ্চিত করব।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com