সাম্প্রতিক :
১৭ বছর পর লন্ডন থেকে এক মুফতি এসেছে দেশে, তারেক রহমানকে নিয়ে জামায়াত প্রার্থীর কটাক্ষ ছেলে ১০ দলীয় জোটের প্রার্থী, বাবা মাঠে ধানের শীষে বিশ্বকাপ না খেলায় বাংলাদেশের ‘লস’ হবে ৩৩০ কোটি টাকা! জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের নীতি সম্পর্ক অশনিসংকেত: ফরহাদ মজহার এবার সংসদ নির্বাচনে লড়ছেন ১৯৮১ প্রার্থী পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারির আর্জি বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিতে ভারতের সিদ্ধান্তে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের ছুটি পাবেন না যেসব সরকারি চাকরিজীবী বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ: আসিফ নজরুল জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হলেন সাখাওয়াত টিপু

ভারতের তিন মিশনে বাংলাদেশের ভিসা ও কনস্যুলার সেবা স্থগিত

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন ছাড়াও ত্রিপুরার আগরতলায় সহকারী হাই কমিশন এবং পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে অবস্থিত ভিসা সেন্টার থেকে সাময়িকভাবে ভিসা ও কনস্যুলার সেবা স্থগিত করেছে বাংলাদেশ।

সোমবার (২২ ডিসেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিরাপত্তাজনিত কারণে এসব মিশনে আপাতত ভিসা ও কনস্যুলার কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা আরও জানান, দিল্লির বাংলাদেশ হাইকমিশনের পাশাপাশি আগরতলায় অবস্থিত সহকারী হাই কমিশনেও ভিসা ও কনস্যুলার সেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট মিশনগুলোতে এ সংক্রান্ত নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, সোমবার পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টারে ভাঙচুরের ঘটনা ঘটে। বিশ্ব হিন্দু পরিষদ (বিএইচপি), হিন্দু জাগরণ মঞ্চ ও শিলিগুড়ি মহানগর সংগঠনের সদস্যরা সেখানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে শিলিগুড়ির ভিসা সেন্টারটি বন্ধ করে দেওয়া হয়।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের বিভিন্ন স্থানে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোর নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করে ভিসা ও কনস্যুলার সেবা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com