ভোট দিতে সাত লাখের বেশি প্রবাসীর নিবন্ধন

  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত ৭ লাখের বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন।

বৃহস্পতিবার সকাল ৯টা ৫২ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, মোট নিবন্ধনের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৮ হাজার ২৪৭ জনে। এর মধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৫২ হাজার ২৫৩ জন এবং নারী ভোটার ৫৫ হাজার ৯৯২ জন।

দেশভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন সৌদি আরব থেকে। দেশটি থেকে নিবন্ধনের সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ৫৭৮ জন। দ্বিতীয় অবস্থানে থাকা কাতার থেকে নিবন্ধন করেছেন ৫৭ হাজার ২৮৬ জন প্রবাসী বাংলাদেশি। এ ছাড়া ওমান থেকে ৪৩ হাজার ১৬৩ জন, মালয়েশিয়া থেকে ৪০ হাজার ৩৫ জন এবং সংযুক্ত আরব আমিরাত থেকে ৩০ হাজার ৬৫২ জন প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।

নিবন্ধনের বাড়তি আগ্রহ ও সাড়া বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে।

এর আগে, ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিশ্বের সব দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য এই অ্যাপের মাধ্যমে ভোটার নিবন্ধন প্রক্রিয়া উন্মুক্ত রাখা হয়েছিল।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com