সাম্প্রতিক :
১৭ বছর পর লন্ডন থেকে এক মুফতি এসেছে দেশে, তারেক রহমানকে নিয়ে জামায়াত প্রার্থীর কটাক্ষ ছেলে ১০ দলীয় জোটের প্রার্থী, বাবা মাঠে ধানের শীষে বিশ্বকাপ না খেলায় বাংলাদেশের ‘লস’ হবে ৩৩০ কোটি টাকা! জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের নীতি সম্পর্ক অশনিসংকেত: ফরহাদ মজহার এবার সংসদ নির্বাচনে লড়ছেন ১৯৮১ প্রার্থী পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারির আর্জি বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিতে ভারতের সিদ্ধান্তে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের ছুটি পাবেন না যেসব সরকারি চাকরিজীবী বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ: আসিফ নজরুল জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হলেন সাখাওয়াত টিপু

অফিশিয়াল ফেসবুক পেজ হারালেন আসিফ মাহমুদ

  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অফিসিয়াল ফেসবুক পেজটি অপসারণ করা হয়েছে। প্রায় ৩০ লাখের বেশি অনুসারী থাকা পেজটি সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ সরিয়ে দিয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) নিজের আরেকটি ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন আসিফ মাহমুদ। তিনি জানান, তার অফিসিয়াল পেজটি হঠাৎ করেই ফেসবুক থেকে রিমুভ করা হয়েছে।

পোস্টে আসিফ মাহমুদ অভিযোগ করেন, ওসমান হাদি সংশ্লিষ্ট পোস্ট ও ভিডিওগুলোতে একযোগে স্ট্রাইক এবং সংঘবদ্ধ রিপোর্টের মাধ্যমে তার পেজটি অপসারণ করা হয়েছে। তিনি দাবি করেন, প্রায় ৩০ লাখ ফলোয়ারের পেজটি এভাবেই মুছে ফেলা হয়েছে।

তিনি আরও বলেন, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে লিংক শেয়ার করে পরিকল্পিতভাবে রিপোর্ট করা হয়েছে। ওসমান হাদি সম্পর্কিত তিনটি ভিডিওতে একের পর এক স্ট্রাইক দেওয়া হয়, যার ফলেই ফেসবুক কর্তৃপক্ষ পেজটি অপসারণ করে।

পেজ অপসারণের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে এখনো ফেসবুক কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com