সাম্প্রতিক :
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও এসএডিসিএস-এর মধ্যে দ্বিপাক্ষিক সাক্ষাৎ ও আলোচনা অনুষ্ঠিত পাঁচ মাসে বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৯৪০ কোটি ডলার ২৪ ঘণ্টার মধ্যেই ইরানে হামলা চালাতে পারেন ট্রাম্প ঢাকার তিন স্থানে আজও অবরোধ কর্মসূচি বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা বন্ধ করছে যুক্তরাষ্ট্র নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ: পররাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ নাহিদের অফিস নয়, গুলিবর্ষণ হয়েছে আবাসন কোম্পানির কার্যালয়ে: পুলিশ লুট হওয়া সব অস্ত্র উদ্ধার না হ‌ওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট কাল রাজধানীর তিন স্থানে অবরোধের ঘোষণা দিয়ে সায়েন্স ল্যাব ছাড়লেন শিক্ষার্থীরা

শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি আরিফ, সম্পাদক শ্যামল

  • আপডেটের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

শ্রীনগর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আরিফ হোসেন (দৈনিক মানবজমিন) ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আরিফুল ইসলাম শ্যামল (দৈনিক আলোকিত সকাল)।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকালে শ্রীনগর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি শাজাহান খান (আমার সংবাদ), সহ-সম্পাদক মীর রাতুল দৈনিক সকালের সময়), সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব (নয়াদিগন্ত), কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম তাপস (সাপ্তাহিক সত্য প্রকাশ), আইন সম্পাদক মেহেদী হাসান শাহবাৎ (ডেইলী ইন্ড্রাস্ট্রি), দপ্তর সম্পাদক মুনীরুল ইসলাম (ইনকিলাব), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল খান সুজন(জনবানী), প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম শিপু (দিন প্রতিদিন), কার্যকরী সদস্য মো.রে জাউল করিম রয়েল (যায়যায়দিন), মুজিব রহমান (সাপ্তাহিক মুন্সিগঞ্জ সংবাদ), মোহন মোড়ল (সাপ্তাহিক বিক্রমপুর চিত্র),উজ্জ্বল দত্ত (আজকালের খরব), আজিজুল ইসলাম রনি (দিনকাল)।

এদিন শ্রীনগর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মুজিব রহমান, নির্বাচন কমিশনার মো. রেজাউল করিম রয়েল ও মোহন মোড়ল। কার্যকরী কমিটির ৩টি পদে কোন প্রার্থী না থাকায় নির্বাচন

কমিশনারের দায়িত্বে থাকা প্রেস ক্লাবের ৩ সদস্যকে গঠনতন্ত্র মোতাবেক কোঅপ্ট করে কারকরী সদস্য হিসাবে পদায়ন করা হয়। পনের সদস্য বিশিষ্ট কার্যকরী এই কমিটি আগামী ২০২৬-২০২৭ সাল পর্যন্ত শ্রীনগর প্রেসক্লাবের দায়িত্ব পালন করবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com