সাম্প্রতিক :
মে মাসে জাপানে তেল সরবরাহের প্রায় ৬০ শতাংশ আসবে বিকল্প উৎস থেকে পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানি পাওয়ারের ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন আজ জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক জেআইসিতে গুম-নির্যাতন : আযমীকে আজও জেরা করবে আসামিপক্ষ ১০ আগস্টের পর ড. ইউনূস ভিভিআইপি সুবিধা পাবেন না নারীদের ‘এলপিজি কার্ড’ দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ৫ মামলায় আইভীর জামিন নিয়ে আদেশ ৩ মে নিইগাতায় পুনরায় চালু হওয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন জাপানের শিল্পমন্ত্রীর

৫ বছর ধরে চলমান গৃহযুদ্ধের মধ্যেই মিয়ানমারে জাতীয় নির্বাচন শুরু

  • আপডেটের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি একটি সংকটময় সময় পার করছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি হয়েছে—এমনটি বলার কোনো সুযোগ নেই। তিনি স্পষ্ট করে বলেন, “উনার অবস্থা অত্যন্ত জটিল এবং উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন।”

ডা. জাহিদ জানান, গত ২৩ নভেম্বর খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি ঘটে। পরিস্থিতির অবনতি হওয়ায় প্রথমে তাকে কেবিন থেকে সিসিইউতে এবং পরে আইসিইউতে স্থানান্তর করা হয়।

চিকিৎসা প্রসঙ্গে তিনি আরও বলেন, দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম খালেদা জিয়ার চিকিৎসা চালিয়ে যাচ্ছে। তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমানও চিকিৎসা কার্যক্রমে যুক্ত রয়েছেন।

ডা. জাহিদ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে দ্বিতীয়বারের মতো হাসপাতালে এসে মাকে দেখে গেছেন। তিনি দীর্ঘ সময় আইসিইউতে মায়ের শয্যাপাশে অবস্থান করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশবাসীর কাছে তার মায়ের সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন বলে জানান ডা. জাহিদ। একই সঙ্গে এতদিন ধরে দেশবাসী যে দোয়া ও সহমর্মিতা দেখিয়েছেন, সে জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি চিকিৎসক, নার্স ও প্যারামেডিক্যাল কর্মীদের নিরলস সেবার জন্যও ধন্যবাদ জানান তিনি।

হাসপাতালে চিকিৎসা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে দলীয় নেতাকর্মীদের অহেতুক ভিড় না করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান—এ কথাও জানান ডা. জাহিদ। তিনি বলেন, এভারকেয়ার হাসপাতালে ভর্তি অন্য রোগী ও খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

ডা. জাহিদ আরও বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত দেশি-বিদেশি চিকিৎসকরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন এবং তারা চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখবেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com