জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানি পাওয়ারের ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

ভারতের আদানি পাওয়ার প্ল্যান্ট থেকে প্রায় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পেতে শুরু করেছে বাংলাদেশ।

সোমবার সন্ধ্যা থেকে এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয় বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। সংস্থাটির তথ্য অনুযায়ী, আদানি প্ল্যান্টের দ্বিতীয় ইউনিট সোমবার সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় (সিঙ্ক্রোনাইজেশন) শুরু করে এবং বর্তমানে ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে।

বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম জানিয়েছেন, বিদ্যুৎ সরবরাহ ধীরে ধীরে আরও বাড়ানো হবে। তিনি বলেন, এই অতিরিক্ত বিদ্যুৎ দেশের সার্বিক উৎপাদন বৃদ্ধি করতে সহায়তা করছে এবং লোডশেডিং কমাতেও ভূমিকা রাখছে।

বিপিডিবির কর্মকর্তারা আরও জানান, ২৮ এপ্রিল থেকে এসএস পাওয়ার এবং আরএনপিএল থেকেও জাতীয় গ্রিডে অতিরিক্ত ৬০০ মেগাওয়াট করে বিদ্যুৎ যুক্ত হওয়ার কথা রয়েছে।

আরএনপিএল হলো বাংলাদেশের রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল) এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নরিনকোর যৌথ উদ্যোগ, যা একই দিন থেকে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু করবে। বিপিডিবির তথ্য অনুযায়ী, গত শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় দেশের সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ছিল ১৬ হাজার ৯০০ মেগাওয়াট, যেখানে আদানি প্ল্যান্টের বিদ্যুৎ ছাড়া সর্বোচ্চ উৎপাদন ছিল ১৪ হাজার ৭১২ মেগাওয়াট।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com