পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশ পুলিশে মোট ২ লাখ ১৮ হাজার ৫৫৪টি পদ রয়েছে। এর মধ্যে পুলিশ পদ ২ লাখ ৭ হাজার ৭৪৫টি, নন-পুলিশ পদ ৮ হাজার ৪৭টি এবং নন-পুলিশ আউটসোর্সিং পদ ২ হাজার ৭৬২টি। তিনি আরও জানান, নতুন করে ১৪ হাজার ৫০০টি পদ সৃষ্টি করা হচ্ছে, যার মধ্যে ৫০০টি এএসপি, ৪ হাজার এসআই (নিরস্ত্র) এবং ১০ হাজার কনস্টেবল পদ অন্তর্ভুক্ত।

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ২ হাজার ৭০৩টি কনস্টেবলের শূন্যপদের বিপরীতে নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি সরাসরি ২ হাজার এএসআই নিয়োগ দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া-এর প্রশ্নের জবাবে এসব তথ্য উপস্থাপন করা হয়।

অন্যদিকে, এনসিপি নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত-এর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান সরকারের মেয়াদে সারাদেশে ৪৬৪টি হত্যা এবং ৬৬৬টি ধর্ষণের মামলা দায়ের হয়েছে। এসব মামলায় হত্যা সংক্রান্ত ঘটনায় ৬০৪ জন এবং ধর্ষণ মামলায় ৫৩০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে হত্যা মামলার ১১ জন এবং ধর্ষণ মামলার ৭১ জন আসামি জামিনে মুক্তি পেয়েছেন।

তিনি আরও বলেন, হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করতে মামলাগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। যথাযথ সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করে দ্রুত অভিযোগপত্র দাখিলের কার্যক্রম অব্যাহত রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com