সাম্প্রতিক :
১৭ বছর পর লন্ডন থেকে এক মুফতি এসেছে দেশে, তারেক রহমানকে নিয়ে জামায়াত প্রার্থীর কটাক্ষ ছেলে ১০ দলীয় জোটের প্রার্থী, বাবা মাঠে ধানের শীষে বিশ্বকাপ না খেলায় বাংলাদেশের ‘লস’ হবে ৩৩০ কোটি টাকা! জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের নীতি সম্পর্ক অশনিসংকেত: ফরহাদ মজহার এবার সংসদ নির্বাচনে লড়ছেন ১৯৮১ প্রার্থী পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারির আর্জি বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিতে ভারতের সিদ্ধান্তে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের ছুটি পাবেন না যেসব সরকারি চাকরিজীবী বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ: আসিফ নজরুল জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হলেন সাখাওয়াত টিপু

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রতীক বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার সকালে বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।

শোকবার্তায় বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে যুক্তরাষ্ট্র গভীরভাবে শোকাহত। মিসেস জিয়া বাংলাদেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার নেতৃত্ব বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে বলেও বার্তায় উল্লেখ করা হয়।

এর আগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় বলা হয়, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তারা বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com