সাম্প্রতিক :
১৭ বছর পর লন্ডন থেকে এক মুফতি এসেছে দেশে, তারেক রহমানকে নিয়ে জামায়াত প্রার্থীর কটাক্ষ ছেলে ১০ দলীয় জোটের প্রার্থী, বাবা মাঠে ধানের শীষে বিশ্বকাপ না খেলায় বাংলাদেশের ‘লস’ হবে ৩৩০ কোটি টাকা! জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের নীতি সম্পর্ক অশনিসংকেত: ফরহাদ মজহার এবার সংসদ নির্বাচনে লড়ছেন ১৯৮১ প্রার্থী পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারির আর্জি বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিতে ভারতের সিদ্ধান্তে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের ছুটি পাবেন না যেসব সরকারি চাকরিজীবী বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ: আসিফ নজরুল জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হলেন সাখাওয়াত টিপু

খালেদা জিয়ার মৃত্যুতে সজীব ওয়াজেদ জয়ের সমবেদনা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়।

এক শোকবার্তায় তিনি বলেন, দেশের এই সংকটময় সময়ে—যখন সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে এবং দেশকে অস্থিতিশীল ও বিরাজনীতিকরণের অপচেষ্টা চলছে—ঠিক তখনই বেগম খালেদা জিয়ার প্রস্থান বাংলাদেশের উত্তরণের পথে গভীর প্রভাব ফেলবে।

তিনি উল্লেখ করেন, অতীতে নানা বিরাজনীতিকরণ প্রক্রিয়ার শিকার হওয়া সত্ত্বেও বেগম খালেদা জিয়া তার দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু সাফল্য অর্জন করেছেন এবং রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণে ভূমিকা রেখেছেন। জাতি গঠনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

সজীব ওয়াজেদ জয় বলেন, বর্তমান বাস্তবতায় দেশকে স্থিতিশীল করার যে প্রচেষ্টা চলছে, বেগম খালেদা জিয়ার মৃত্যু সেই প্রক্রিয়ায় একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হবে।

শোকবার্তায় তিনি বেগম খালেদা জিয়ার অসংখ্য সমর্থক, শুভানুধ্যায়ী এবং শোকাহত সকলের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com