সাম্প্রতিক :
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও এসএডিসিএস-এর মধ্যে দ্বিপাক্ষিক সাক্ষাৎ ও আলোচনা অনুষ্ঠিত পাঁচ মাসে বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৯৪০ কোটি ডলার ২৪ ঘণ্টার মধ্যেই ইরানে হামলা চালাতে পারেন ট্রাম্প ঢাকার তিন স্থানে আজও অবরোধ কর্মসূচি বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা বন্ধ করছে যুক্তরাষ্ট্র নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ: পররাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ নাহিদের অফিস নয়, গুলিবর্ষণ হয়েছে আবাসন কোম্পানির কার্যালয়ে: পুলিশ লুট হওয়া সব অস্ত্র উদ্ধার না হ‌ওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট কাল রাজধানীর তিন স্থানে অবরোধের ঘোষণা দিয়ে সায়েন্স ল্যাব ছাড়লেন শিক্ষার্থীরা

ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হলেন আরশাদুর রউফ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফকে অ্যাটর্নি জেনারেলের অতিরিক্ত দায়িত্ব প্রদান করেছেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। তবে তিনি গত ২৭ ডিসেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন।

এর আগে গত ৫ নভেম্বর মো. আসাদুজ্জামান প্রকাশ্যে জানান, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পরবর্তীতে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে তিনি ওই আসনে মনোনয়নপত্রও জমা দেন। এই প্রেক্ষাপটে অ্যাটর্নি জেনারেলের পদ শূন্য হওয়ায় অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো।

মোহাম্মদ আরশাদুর রউফ এর আগে ২০২৪ সালের ১৩ আগস্ট সুপ্রিম কোর্টের আরও দুই আইনজীবীর সঙ্গে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। ওই দুজন হলেন মুহাম্মদ আবদুল জব্বার ভূঞা ও মোহাম্মদ অনীক রুশদ হক (অনীক আর হক)। নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনে উল্লেখ ছিল, রাষ্ট্রপতির পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা এই পদে দায়িত্ব পালন করবেন। সেই অনুযায়ী তিনজনই এতদিন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

বর্তমান প্রেক্ষাপটে মোহাম্মদ আরশাদুর রউফকে অ্যাটর্নি জেনারেলের অতিরিক্ত দায়িত্ব দেওয়ার মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার দপ্তরের কার্যক্রম সচল রাখার উদ্যোগ নেওয়া হলো।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com