সাম্প্রতিক :
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও এসএডিসিএস-এর মধ্যে দ্বিপাক্ষিক সাক্ষাৎ ও আলোচনা অনুষ্ঠিত পাঁচ মাসে বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৯৪০ কোটি ডলার ২৪ ঘণ্টার মধ্যেই ইরানে হামলা চালাতে পারেন ট্রাম্প ঢাকার তিন স্থানে আজও অবরোধ কর্মসূচি বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা বন্ধ করছে যুক্তরাষ্ট্র নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ: পররাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ নাহিদের অফিস নয়, গুলিবর্ষণ হয়েছে আবাসন কোম্পানির কার্যালয়ে: পুলিশ লুট হওয়া সব অস্ত্র উদ্ধার না হ‌ওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট কাল রাজধানীর তিন স্থানে অবরোধের ঘোষণা দিয়ে সায়েন্স ল্যাব ছাড়লেন শিক্ষার্থীরা

দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ খেলতে চাই না: আসিফ নজরুল

  • আপডেটের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশ কষ্ট করে কোয়ালিফাই করে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। ক্রিকেটপ্রেমী জাতি হিসেবে বাংলাদেশ অবশ্যই বিশ্বকাপ খেলতে চায়, তবে সেটি কোনোভাবেই জাতির মর্যাদা, ক্রিকেটার, দর্শক ও সাংবাদিকদের নিরাপত্তার বিনিময়ে নয়।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পাঠানো চিঠি পর্যালোচনা করে সরকারের কাছে প্রতীয়মান হয়েছে যে, ভারতে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য যে গুরুতর নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে, তা আইসিসি পুরোপুরি উপলব্ধি করতে পারেনি। তার মতে, বিষয়টি শুধু নিরাপত্তার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি জাতীয় মর্যাদার প্রশ্নের সঙ্গেও জড়িত।

তিনি আরও বলেন, ভারতের অভ্যন্তরীণ সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে চান না, তবে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা, দেশের সার্বিক নিরাপত্তা ও মর্যাদা প্রশ্নে কোনো ধরনের আপোষ করা হবে না। বাংলাদেশ বিশ্বকাপ খেলতে চায় এবং বিকল্প আয়োজক দেশ শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের পক্ষে সরকার অনড় অবস্থানে রয়েছে।

যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান, বাংলাদেশের অবস্থান ও যুক্তিগুলো সহৃদয়তা ও নিরপেক্ষতার সঙ্গে বিবেচনা করার জন্য আইসিসিকে বোঝানো হবে। তিনি আশা প্রকাশ করেন, আইসিসি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে এবং বাংলাদেশ যে পরিশ্রম করে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে, সেই সুযোগ নিশ্চিত করবে।

ড. আসিফ নজরুল বলেন, সরকারের প্রথম লক্ষ্য আইসিসিকে কূটনৈতিক ও যৌক্তিকভাবে বিষয়টি বোঝানো। বাংলাদেশের নিরাপত্তা, সম্মান ও মর্যাদার প্রশ্নে অবস্থান সুস্পষ্ট। পরবর্তী পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে আবার আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি জানান, আজ রাত বা আগামী সকালের মধ্যেই আইসিসিকে এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com