সাম্প্রতিক :
ভোটকেন্দ্রে সিসিটিভি বসাতে বরাদ্দ ৭২ কোটি টাকা পদ্মা সেতুতে টোল আদায়ে নতুন মাইলফলক, ছাড়ালো ৩ হাজার কোটি টাকা শূন্য হাতে আরও ৩৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র ঢাকায় দুই বছর পরপর ভাড়া বাড়ানোর নির্দেশিকা ডিএনসিসির আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম যেতে চান থাইল্যান্ড, মেলেনি অনুমতি ৩১শে জানুয়ারির মধ্যে বৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশ অন্তর্বর্তী সরকারের রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে ছাত্রদলের কর্মসূচি ক্রাউড ফান্ডিং করে নির্বাচনের অর্থ সংগ্রহ করবে এনসিপি তুমুল বিতর্কে পর পোস্টাল ব্যালটে পরিবর্তন আনছে ইসি সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে ২ মরদেহ উদ্ধার

পাবনা-১ ও ২ আসনের ভোট স্থগিতের খবর সঠিক নয় : ইসি

  • আপডেটের সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

সীমানা জটিলতার কারণে পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে—এমন সংবাদ সঠিক নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (৯ জানুয়ারি) তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস নোটে এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানায় কমিশন।

ইসির বরাতে প্রেস নোটে বলা হয়, পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত রাখার কোনো সিদ্ধান্ত কমিশন নেয়নি। কমিশনের উদ্ধৃতি দিয়ে এ সংক্রান্ত যে সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হচ্ছে, তা বিভ্রান্তিকর ও অসত্য। তাই এ ধরনের সংবাদ প্রত্যাহার বা প্রচার বন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে ইসি।

প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি পাবনা-১ ও পাবনা-২ আসনের আগের সীমানা পুনর্বহাল সংক্রান্ত নির্বাচন কমিশনের ২৪ ডিসেম্বরের সংশোধিত বিজ্ঞপ্তির সংশ্লিষ্ট অংশ স্থগিত করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইসি ও এক প্রার্থীর করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

এরপর শুক্রবার সকালে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদের বরাতে কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়, আপিল বিভাগের আদেশ অনুযায়ী পাবনা-১ ও ২ আসনের নির্বাচন কার্যক্রম স্থগিত করা হয়েছে। তবে এ বিষয়ে স্পষ্ট করে তিনি বলেন, নির্বাচন স্থগিত হয়নি; বরং আদালতের পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত কেবল নির্বাচনী কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রয়েছে।

ইসি সূত্র জানায়, আদালতের চূড়ান্ত নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এবং নির্বাচন নিয়ে বিভ্রান্তি এড়াতে সঠিক তথ্য জানার জন্য কমিশনের আনুষ্ঠানিক বক্তব্য অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com