রাজধানীতে তীব্র গ্যাস সংকটের কারণ জানিয়ে তিতাসের দুঃখ প্রকাশ

  • আপডেটের সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

রাজধানীর আমিনবাজার এলাকায় তুরাগ নদীতে একটি মালবাহী ট্রলারের ধাক্কায় গ্যাস বিতরণ পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকা মহানগরীতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামতের কাজ চলমান রয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বার্তায় তিতাস গ্যাস জানায়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বিতরণ পাইপলাইন প্রাথমিকভাবে মেরামত করা হলেও মেরামতের সময় পাইপলাইনে পানি প্রবেশ করে। পাশাপাশি সার্বিকভাবে ঢাকা শহরে গ্যাস সরবরাহ কম থাকায় বর্তমানে মহানগরজুড়ে মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে। এতে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকরা ব্যাপক ভোগান্তির মুখে পড়েছেন।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ আরও জানায়, গ্যাসের স্বাভাবিক চাপ ও সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রকৌশলীরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার সর্বাত্মক চেষ্টা চলছে।

সাময়িক এই দুর্ভোগের জন্য গ্রাহকদের প্রতি দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com