কাওরানবাজারে মুছাব্বির হত্যা: প্রধান শুটারসহ তিনজন আটক

  • আপডেটের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

রাজধানীর কাওরানবাজারের তেজতুরী বাজারে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান শুটারসহ তিনজনকে আটক করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) শুক্রবার গভীর রাতে মানিকগঞ্জ ও গাজীপুর জেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।

ডিবির এক শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের মধ্যে রয়েছে প্রধান শুটার জিনাত এবং হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হিসেবে সন্দেহভাজন বিল্লাল। তৃতীয় ব্যক্তি এই দুজনের সহযোগী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।

এদিকে, মুছাব্বির হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট আরও একটি ভিডিও ফুটেজ পুলিশের হাতে এসেছে। এ প্রসঙ্গে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাশৈনু মারমা জানান, নতুন পাওয়া ভিডিও ফুটেজে শুটারদের চেহারা আরও স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

উল্লেখ্য, গত বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তেজতুরী বাজারের স্টার হোটেলের গলিতে সন্ত্রাসীদের গুলিতে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির (৪৫) নিহত হন। এ ঘটনায় তার স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com