সাম্প্রতিক :
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও এসএডিসিএস-এর মধ্যে দ্বিপাক্ষিক সাক্ষাৎ ও আলোচনা অনুষ্ঠিত পাঁচ মাসে বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৯৪০ কোটি ডলার ২৪ ঘণ্টার মধ্যেই ইরানে হামলা চালাতে পারেন ট্রাম্প ঢাকার তিন স্থানে আজও অবরোধ কর্মসূচি বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা বন্ধ করছে যুক্তরাষ্ট্র নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ: পররাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ নাহিদের অফিস নয়, গুলিবর্ষণ হয়েছে আবাসন কোম্পানির কার্যালয়ে: পুলিশ লুট হওয়া সব অস্ত্র উদ্ধার না হ‌ওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট কাল রাজধানীর তিন স্থানে অবরোধের ঘোষণা দিয়ে সায়েন্স ল্যাব ছাড়লেন শিক্ষার্থীরা

মবের ভয়ে ক্ষুদ্র কারণে মনোনয়ন অবৈধ করেছে রিটার্নিং কর্মকর্তারা: শামীম হায়দার

  • আপডেটের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

মবের ভয় ও চাপের কারণে রিটার্নিং কর্মকর্তারা সামান্য কারণেও প্রার্থীদের মনোনয়ন অবৈধ ঘোষণা করেছেন বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়ায় এ ধরনের চাপ স্বাধীন সিদ্ধান্ত গ্রহণকে ব্যাহত করছে।

রোববার (১১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়ন ফিরে পাওয়ার শুনানিতে অংশ নিয়ে এসব মন্তব্য করেন তিনি।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, মবতন্ত্র রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়ন সংক্রান্ত সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। মবের ভয়ে অনেক ক্ষেত্রে তুচ্ছ ভুল বা ক্ষুদ্র কারণ দেখিয়ে মনোনয়ন বাতিল করা হয়েছে, যা নির্বাচনের স্বচ্ছতা ও ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করছে।

তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনকালীন সময়ে জাতীয় পার্টির কার্যালয় দখলের ঘটনাও ঘটেছে। তার দাবি, বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এমন ঘটনা এর আগে কখনও দেখা যায়নি।

এদিন নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানির দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয়। এ পর্যায়ে ৭০টি আপিল আবেদনের শুনানি চলছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

নির্বাচন কমিশনের তথ্যমতে, চলতি নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। শনিবার (১০ জানুয়ারি) শুরু হওয়া এসব আপিল শুনানি আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com