সাম্প্রতিক :
বিরোধী দলসহ সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় প্রধানমন্ত্রীর জামায়াতে ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি প্রতিষ্ঠিত সত্য : আইনমন্ত্রী আসাদুজ্জামান এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: প্রধানমন্ত্রী মহান মে দিবস আজ, শ্রমিকদের অবদানে শ্রদ্ধা ও অধিকার নিশ্চিতের অঙ্গীকার ঢাকা বার নির্বাচন : ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট শোওয়া শতবার্ষিকীতে জাপানের প্রধানমন্ত্রী দেশে আশার আলো জাগানোর অঙ্গীকার করেছেন এপ্রিলে মব সহিংসতায় নিহত ২১: এমএসএফ জামিন পেলেন ঢাবির হল সংসদের সাবেক ভিপি ইমি জাপানে বাংলাদেশি তরুণের মৃত্যু, প্রাথমিকভাবে আত্মহত্যার সন্দেহ ‘মব সৃষ্টিকারীরা আগামী দিনে গণতন্ত্রের জন্য সবচেয়ে ক্ষতিকারক হবে’

নির্বাচনে ভোট গণনা বিলম্বিত হতে পারে: প্রেস সচিব

  • আপডেটের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট গণনায় কিছুটা সময় বেশি লাগতে পারে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সংসদ নির্বাচনের ব্যালটের পাশাপাশি গণভোটের ব্যালট একসঙ্গে গণনা করতে হওয়ায় এই বিলম্ব হতে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।

বুধবার (২১ জানুয়ারি) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠকে এ বিষয়টি নিয়ে আলোচনা হয়।

বৈঠকের প্রসঙ্গ তুলে ধরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, চলতি বছরের জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একযোগে একটি রেফারেন্ডাম অনুষ্ঠিত হচ্ছে। এ ছাড়া পোস্টাল ব্যালটের ব্যবস্থাও রয়েছে। এসব কারণে ভোট গণনা প্রক্রিয়ায় স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা বিলম্ব হতে পারে।

তিনি আরও বলেন, ভোট গণনায় সময় বেশি লাগার বিষয়টি নিয়ে যেন কোনো ধরনের গুজব বা বিভ্রান্তি না ছড়ায়, সে জন্য আগেভাগেই সাধারণ জনগণকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

পরে বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকের বরাত দিয়ে এসব তথ্য সাংবাদিকদের জানান শফিকুল আলম।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com