সাম্প্রতিক :
কুষ্টিয়ায় পীর হত্যা: বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশি পাহারা সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন বৈশাখ ঘিরে কুয়াকাটায় ইলিশের দাম আকাশছোঁয়া, নাগালের বাইরে ক্রেতারা পহেলা বৈশাখে কঠোর নিরাপত্তা, মানতে হবে যেসব নির্দেশনা অন্তবর্তী সরকারের তড়িঘরি করে জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে আগামী মাসে জাতীয় মজুত থেকে আরও তেল ছাড়বে জাপান: তাকাইচি শ্রেণিকক্ষ ও পরীক্ষাকেন্দ্রে বসবে সিসি ক্যামেরা: শিক্ষামন্ত্রী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারত ও বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত গভীর : প্রণয় ভার্মা বিদেশি কর্মী নিয়োগের উপর বিধিনিষেধ আরোপের কারণে নিয়োগ পরিকল্পনা পুনর্বিবেচনা করতে বাধ্য হচ্ছে জাপানের রেস্তোরাঁগুলো

শেখ হাসিনা থাকলে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থা চলত: মির্জা ফখরুল

  • আপডেটের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিন পর দেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত করার সুযোগ পাবে। তিনি বলেন, এবারের নির্বাচন আগের চেয়ে ভিন্ন। আগে নির্বাচনে ধানের শীষ ও নৌকা ছিল প্রধান প্রতীক, কিন্তু এবার নৌকা নেই। নৌকার কান্ডারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতাকর্মীদের ফেলে দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার ঠাকুরগাঁও সদর উপজেলার ২৯ মাইল এলাকার বিডি স্কুলমাঠে আয়োজিত এক নির্বাচনী সভায় এসব কথা বলেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, শেখ হাসিনা দেশে থাকলে অন্তত একটি গণতান্ত্রিক ব্যবস্থার অস্তিত্ব থাকত। এখন নতুন একটি প্রতীক সামনে এসেছে, যারা স্বাধীনতার সময় বিরোধিতা করেছিল, তারাই আজ সরকার গঠনের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

সভায় সংখ্যালঘু ভোটারদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই এ দেশের নাগরিক এবং সকলের অধিকার সমান। তিনি হিন্দু সম্প্রদায়ের ভোটারদের উদ্দেশে বলেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই, সাহস নিয়ে চলতে হবে। বিএনপি নির্বাচিত হলে সকল নাগরিকের অধিকার রক্ষা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

বিএনপির রাজনীতির লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, দলটি মানুষের কল্যাণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার জন্য রাজনীতি করে, ব্যবসার জন্য নয়। দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত উল্লেখ করে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করাই বিএনপির অঙ্গীকার।

শেষে তিনি স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কেউ ভয় না পেয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দেবেন। সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com