সাম্প্রতিক :
কুষ্টিয়ায় পীর হত্যা: বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশি পাহারা সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন বৈশাখ ঘিরে কুয়াকাটায় ইলিশের দাম আকাশছোঁয়া, নাগালের বাইরে ক্রেতারা পহেলা বৈশাখে কঠোর নিরাপত্তা, মানতে হবে যেসব নির্দেশনা অন্তবর্তী সরকারের তড়িঘরি করে জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে আগামী মাসে জাতীয় মজুত থেকে আরও তেল ছাড়বে জাপান: তাকাইচি শ্রেণিকক্ষ ও পরীক্ষাকেন্দ্রে বসবে সিসি ক্যামেরা: শিক্ষামন্ত্রী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারত ও বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত গভীর : প্রণয় ভার্মা বিদেশি কর্মী নিয়োগের উপর বিধিনিষেধ আরোপের কারণে নিয়োগ পরিকল্পনা পুনর্বিবেচনা করতে বাধ্য হচ্ছে জাপানের রেস্তোরাঁগুলো

নির্বাচনী প্রচারণায় আচরণবিধি মানতে ইসির নির্দেশ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনী প্রচারণায় কোনো প্রকার পোস্টার ব্যবহার না করাসহ আচরণবিধি মানতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দেশের সব রিটার্নিং অফিসারকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ নির্দেশনা জারি করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে।

চিঠিতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি-৭(ক) তুলে ধরা হয়। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, নির্বাচনী প্রচারণায় লিফলেট বা হ্যান্ডবিল, পোস্টার, ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ড ব্যবহার সংক্রান্ত বিধানের মধ্যে কোনো প্রকার পোস্টার ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

এই প্রেক্ষাপটে ইসি নির্দেশনা দিয়েছে, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী যেন নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার না করেন, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি আচরণ বিধিমালা, ২০২৫-এর সব বিধান যথাযথভাবে প্রতিপালন এবং নির্বাচনী পোস্টার মুদ্রণ না করার বিষয়ে প্রিন্টিং প্রেসগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের বলা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com