সাম্প্রতিক :
এশিয়ায় জ্বালানি সরবরাহ জোরদারে ১০ বিলিয়ন ডলার সহায়তা দেবে জাপান দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে: জ্বালানি প্রতিমন্ত্রী ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার পার্লামেন্টে জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে না : গোলাম মাওলা রনি ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ ১৮ মাসে ড. ইউনূস দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছেন: মনজিল মোরসেদ স্বাধীনতা পুরস্কার দিচ্ছেন প্রধানমন্ত্রী ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ‘বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণের অভিযোগে তদন্ত চলছে, ব্যবস্থা নেওয়া হবে’ বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত

বাংলাদেশ ভ্রমণে ব্রিটিশ নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদী গোষ্ঠীর সম্ভাব্য হামলার আশঙ্কায় নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাজ্য। এ প্রেক্ষাপটে বাংলাদেশ ভ্রমণে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে ভ্রমণ সতর্কবার্তা জারি করেছে দেশটি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ব্রিটিশ ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এই ভ্রমণ সতর্কতা প্রকাশ করে। নোটিশে বলা হয়, এফসিডিওর পরামর্শ অমান্য করে কেউ বাংলাদেশে ভ্রমণ করলে তার ভ্রমণ বীমা বাতিল হয়ে যেতে পারে। পাশাপাশি ব্রিটিশ নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত সতর্কভাবে পরিকল্পনা করা এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এফসিডিও আরও জানিয়েছে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অত্যাবশ্যকীয় ভ্রমণ ছাড়া অন্য সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলা উচিত। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—এ জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

ভ্রমণ নিষেধাজ্ঞার কারণ হিসেবে নোটিশে উল্লেখ করা হয়েছে, এসব অঞ্চলে বিশেষত প্রত্যন্ত এলাকায় সহিংসতা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের নিয়মিত খবর পাওয়া যায়, যা ভ্রমণকারীদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে এফসিডিও জানায়, দেশে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং গত ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক সহিংসতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি উগ্রবাদী গোষ্ঠীর হামলার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়, রাজনৈতিক সমাবেশ ও ভোটকেন্দ্রগুলো হামলার লক্ষ্যবস্তু হতে পারে এবং এতে নির্বিচার সহিংসতার ঘটনাও ঘটতে পারে। এসব ঝুঁকি বিবেচনায় বাংলাদেশে অবস্থানরত ও ভ্রমণেচ্ছু ব্রিটিশ নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য সরকার।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com