সাম্প্রতিক :
এশিয়ায় জ্বালানি সরবরাহ জোরদারে ১০ বিলিয়ন ডলার সহায়তা দেবে জাপান দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে: জ্বালানি প্রতিমন্ত্রী ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার পার্লামেন্টে জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে না : গোলাম মাওলা রনি ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ ১৮ মাসে ড. ইউনূস দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছেন: মনজিল মোরসেদ স্বাধীনতা পুরস্কার দিচ্ছেন প্রধানমন্ত্রী ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ‘বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণের অভিযোগে তদন্ত চলছে, ব্যবস্থা নেওয়া হবে’ বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত

নির্বাচন সামনে রেখে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ‘নিরাপত্তা সতর্কতা’

  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

১২ ফেব্রুয়ারির নির্বাচন সামনে রেখে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ঢাকার মার্কিন দূতাবাস ‘নিরাপত্তা সতর্কতা’ জারি করেছে।

আজ শুক্রবার সকালে ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ও ফেসবুকে এই ‘নিরাপত্তা সতর্কতা’ জারি করা হয়। এতে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে বলেছে মার্কিন দূতাবাস।

নিরাপত্তা সতর্কতায় বলা হয়, বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হবে। নির্বাচনী সময়কালে রাজনৈতিক সহিংসতা বা উগ্রপন্থী হামলার ঘটনা ঘটতে পারে। এসব হামলার লক্ষ্য হতে পারে নির্বাচনী সমাবেশ, ভোটকেন্দ্র ও ধর্মীয় স্থান।

এর আগে গত বছরের ১৫ ডিসেম্বর ঢাকার মার্কিন দূতাবাস বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ‘নিরাপত্তা সতর্কতা’ জারি করছিল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে বিভিন্ন ধরনের যানবাহন চলাচলে নির্দিষ্ট সময়ের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে আগামী ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে। আর ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা থাকবে ১১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ভোটের দিন ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত।

সে অনুযায়ী, ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস ১১ ও ১২ ফেব্রুয়ারি সীমিত পরিসরে সশরীর সেবা দেবে বলে জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য কিছু করণীয় বলে দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। এগুলো হলো—

* বড় জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলা।

* সব সময় নিজের আশপাশ বা পারিপার্শ্বিকতা সম্পর্কে সচেতন থাকা।

* স্থানীয় সংবাদমাধ্যমে নজর রাখা।

* সতর্ক থাকা, চোখে পড়ার মতো কাজ বা অবস্থান এড়ানো।

* জরুরি যোগাযোগের জন্য সব সময় চার্জ করা মুঠোফোন সঙ্গে রাখা।

* ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করা।

* বিকল্প চলাচলের পথের বিষয়ে পরিকল্পনা করা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com