আমিও আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে নিলাম: নুর

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নুর বলেছেন, তারেক রহমান যেহেতু তাকে বিএনপির দায়িত্ব দিয়েছেন, তাই তিনি আওয়ামী লীগের ভোটারদের দায়িত্বও নিজের কাঁধে তুলে নিয়েছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।

নুরুল হক নুর বলেন, পটুয়াখালী-৩ আসনের আওয়ামী লীগের সাধারণ ভোটার, কর্মী-সমর্থক এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গণঅধিকার পরিষদকেই বেছে নেবে। তার মতে, এই আসনে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ও চরমোনাইপন্থী ভোটারদের একটি বড় অংশই তার পক্ষে ভোট দেবে।

তিনি আরও বলেন, এ আসনের নির্বাচনে জয়-পরাজয়ের ক্ষেত্রে আওয়ামী লীগের ভোটাররাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেই ভোটারদের আস্থা অর্জন করেই তিনি বিজয় নিশ্চিত করতে চান।

নির্বাচনি জনসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. গোলাম মস্তোফা, সদস্য সচিব মো. আলতাফ মাহমুদ, পৌর যুবদলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম খান, সদস্য সচিব মো. সাহেব আলী মাতুব্বর, গণঅধিকার পরিষদের সভাপতি হাফিজুর রহমান, কেন্দ্রীয় কমিটির যুবদলের সাবেক সহ-সভাপতি ইখতিয়ার রহমান কবির, গণঅধিকার পরিষদের সদস্য সচিব মো. জাকির মুন্সী, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আবু নাইম এবং সভাপতি মো. আরিফ বিল্লাহসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com