সাম্প্রতিক :
এশিয়ায় জ্বালানি সরবরাহ জোরদারে ১০ বিলিয়ন ডলার সহায়তা দেবে জাপান দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে: জ্বালানি প্রতিমন্ত্রী ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার পার্লামেন্টে জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে না : গোলাম মাওলা রনি ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ ১৮ মাসে ড. ইউনূস দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছেন: মনজিল মোরসেদ স্বাধীনতা পুরস্কার দিচ্ছেন প্রধানমন্ত্রী ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ‘বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণের অভিযোগে তদন্ত চলছে, ব্যবস্থা নেওয়া হবে’ বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত

অবৈধ সিল তৈরির কারখানায় অভিযান, ছয়টি সিল ও কম্পিউটার জব্দ, একজন গ্রেপ্তার

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর শহরের জুবলি দিঘির পাড় এলাকায় অভিযান চালিয়ে ছয়টি অবৈধ সিল ও একটি কম্পিউটার জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় জালিয়াতির অভিযোগে সোহেল রানা নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদের নেতৃত্বে জুবলি দিঘির পাড় এলাকার মারিয়াম প্রিন্টাসে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, উদ্ধারকৃত সিলগুলো কোনো ধরনের বৈধ অনুমতি ছাড়াই গোপনে প্রস্তুত করা হচ্ছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ বলেন, “নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অবৈধভাবে সিল বা সংশ্লিষ্ট সরঞ্জাম তৈরি করা দণ্ডনীয় অপরাধ। এটি নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত ও প্রশ্নবিদ্ধ করার একটি গুরুতর অপচেষ্টা।” তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সোহেল রানা স্বীকার করেছেন যে, জনৈক এক ব্যক্তির নির্দেশে এসব সিল তৈরি করা হচ্ছিল।

অবৈধ সিলগুলো কার নির্দেশে এবং কোন প্রার্থী বা গোষ্ঠীর পক্ষে তৈরি করা হচ্ছিল—তা উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। গ্রেপ্তারকৃত সোহেল রানাকে লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় সংশ্লিষ্ট নির্বাচন বিধিমালা ও জালিয়াতি আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অনিয়ম রুখতে এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com