সাম্প্রতিক :
হঠাৎ জ্বালানি সংকটের শঙ্কা প্রকাশ করে সরকারের নতুন বার্তা চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা ফখরুলের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সরকারি চাকরিজীবীদের অফিসে উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা জারি আফগানিস্তানসহ ৪ দেশের শিক্ষার্থীদের ‘স্টাডি ভিসা’ বন্ধের সিদ্ধান্ত যুক্তরাজ্যের দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব ইরানের উপর হামলা অব্যাহত থাকায় কূটনৈতিক প্রচেষ্টার অঙ্গীকার জাপান সরকারের শেয়ারবাজারে আবারও বড় দরপতন, দর হারাল ৮৯% প্রতিষ্ঠান

এলপি গ্যাসের দাম বাড়লো, সন্ধ্যা থেকেই কার্যকর

  • আপডেটের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

দেশে ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১ হাজার ৩০৬ টাকা। নতুন এই দাম সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকেই কার্যকর হয়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সোমবার এ মূল্য ঘোষণা করে। সংস্থাটি জানায়, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে মাসভিত্তিক সমন্বয়ের অংশ হিসেবে এলপি গ্যাসের এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এলপি গ্যাসের পাশাপাশি অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। ফেব্রুয়ারি মাসে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৫৯ টাকা ৮০ পয়সা থেকে বাড়িয়ে ৬২ টাকা ১৪ পয়সা করা হয়েছে। ফলে ব্যক্তিগত ও বাণিজ্যিক উভয় পর্যায়ের গ্রাহকদের জন্য জ্বালানি ব্যয় আরও বৃদ্ধি পেল।

এর আগে জানুয়ারি মাসে ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে অটোগ্যাসের দামও ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে প্রতি লিটার ৫৯ টাকা ৮০ পয়সা করা হয়। ধারাবাহিকভাবে মূল্য বাড়ায় ভোক্তা পর্যায়ে বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com