প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দেশ ছেড়েছেন

  • আপডেটের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) ফয়েজ আহমদ তৈয়্যব শনিবার জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সকাল ৯টা ৫৫ মিনিটে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৩ নম্বর ফ্লাইটে তিনি রওনা দেন।

বিমানবন্দর ইমিগ্রেশনের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, ফয়েজ আহমদ তৈয়্যব একজন বিদেশি নাগরিক এবং তিনি ছুটি নিয়ে জার্মানিতে পরিবারের সঙ্গে দেখা করতে গেছেন। এ বিষয়ে সরকারের উচ্চপর্যায় থেকে কোনো নেতিবাচক প্রতিবেদন ছিল না বলেও সূত্রটি উল্লেখ করে।

তার এক সহকর্মী জানান, গত ৯ ও ১০ ফেব্রুয়ারি তিনি সংশ্লিষ্ট বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন। ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি—উভয় বিভাগই তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছে। তিনি স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার অংশ হিসেবে বিদেশে গেছেন বলেও জানান ওই সহকর্মী।

উল্লেখ্য, ২০২৫ সালের ৫ মার্চ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান ফয়েজ আহমদ তৈয়্যব। এর আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগে ‘পলিসি অ্যাডভাইজার (সংস্কার ও সমন্বয়)’ পদে দায়িত্ব পালন করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com