ধানমণ্ডি ৩২ থেকে ঢাবি শিক্ষকসহ আটক ২

  • আপডেটের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে শ্রদ্ধা জানাতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীনকে আটক করেছে পুলিশ। রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় কুমিল্লা থেকে আসা আরও এক নারীকে আটক করা হয়।

এর আগে ধানমণ্ডি ৩২ নম্বরে যাওয়ার ঘোষণা দেন ওই অধ্যাপক। নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্ন বাসভবনে গিয়ে অশ্রুসিক্ত শ্রদ্ধা নিবেদন করবেন এবং এ কর্মসূচিতে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানান। ঘোষণার পর বিকেলে তিনি সেখানে গেলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, অধ্যাপক জামাল উদ্দীন ওই এলাকায় পৌঁছালে হট্টগোল সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে সেখান থেকে সরিয়ে নেয়। পরে ধানমণ্ডি থানা পুলিশ তাকে আটক করে।

পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় তাকে হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com