সাম্প্রতিক :
এশিয়ায় জ্বালানি সরবরাহ জোরদারে ১০ বিলিয়ন ডলার সহায়তা দেবে জাপান দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে: জ্বালানি প্রতিমন্ত্রী ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার পার্লামেন্টে জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে না : গোলাম মাওলা রনি ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ ১৮ মাসে ড. ইউনূস দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছেন: মনজিল মোরসেদ স্বাধীনতা পুরস্কার দিচ্ছেন প্রধানমন্ত্রী ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ‘বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণের অভিযোগে তদন্ত চলছে, ব্যবস্থা নেওয়া হবে’ বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত

১০টিতে আ.লীগ, সাতটিতে বিএনপি ও তিনটিতে জামায়াতপন্থিদের জয়

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিভিন্ন পদে বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতপন্থি আইনজীবীরা জয়লাভ করেছেন। ২৪টি পদের মধ্যে সভাপতি পদসহ সাতটিতে বিএনপিপন্থি, সাধারণ সম্পাদকসহ ১০টিতে আওয়ামী লীগপন্থি এবং তিনটিতে জামায়াতপন্থি প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি চারটি পদের বিজয়ীদের দলীয় পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। সভাপতি পদে গোলাম ইয়াহইয়া চৌধুরী (সুহেল) ৫৭৪ ভোট এবং সাধারণ সম্পাদক পদে জুবায়ের বখত জুবের ৩৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

রবিবার ভোটগ্রহণ শেষে সোমবার সকালে প্রধান নির্বাচন কমিশনার ছয়ফুল আলম আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। নির্বাচনে মোট এক হাজার ৬৬৫ জন ভোটারের মধ্যে এক হাজার ৩৩৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

অন্যান্য গুরুত্বপূর্ণ পদে সিনিয়র সহসভাপতি পদে পান্না লাল দাশ ৪৩৮ ভোট এবং সহসভাপতি পদে আব্দুস সোয়েব আহমদ ৫১০ ভোট পেয়ে নির্বাচিত হন। যুগ্ম সাধারণ সম্পাদক-১ পদে আব্দুল মুকিত (অপি) ৩১৩ ভোট ও যুগ্ম সম্পাদক-২ পদে হেদায়েত হোসেন তানবীর ৪৮৮ ভোট পান। ক্রীড়া ও সমাজবিষয়ক সম্পাদক পদে মঈনুল ইসলাম ৫৮১ ভোট এবং সহ-ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক পদে দেবব্রত চৌধুরী লিটন ৬৮৯ ভোট পেয়ে জয়ী হন।

লাইব্রেরি সম্পাদক পদে ঝুমকি পুরকায়স্থ ৬৭৮ ভোট, প্রধান নির্বাচন কমিশনার পদে সৈয়দ ফেরদৌস আহমদ ৭২৮ ভোট এবং সহকারী নির্বাচন কমিশনার পদে আবুল কালাম আজাদ রিপন ৫৯৭ ও নাজমুল ইসলাম ৫৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মহিলাবিষয়ক সম্পাদক পদে সোনিয়া জেরীন চৌধুরী ৬৬২ ভোট পেয়ে জয়লাভ করেন এবং সৈয়দা হেলেন বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সহসম্পাদক পদে জাহিদুল হক জাবেদ ৯২০ ভোট, ওয়ায়েছ কুরুনী উজ্জ্বল ৬৯৪ ভোট এবং জিয়াউল হক মোস্তাক ৬৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সাতটি সদস্য পদে চারজন আওয়ামী লীগ, দুজন বিএনপি এবং একজন জামায়াতপন্থি আইনজীবী বিজয়ী হয়েছেন। নির্বাচিত সদস্যরা হলেন— ইরফানুজ্জামান, আতিকুর রহমান, এএসএম আব্দুল গফুর, আনোয়ার হোসেন, একেএম ফখরুল ইসলাম, মোহাম্মদ জুয়েল ও ওবায়দুর রহমান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com