‘জুলাই সনদ দেখলে গ্রামের সেই শয়তান লোকের গল্পটা মনে হয়…’

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

জুলাই সনদ প্রসঙ্গে তীব্র সমালোচনা করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান বদিউর রহমান মন্তব্য করেছেন, এটি দেখলে তাঁর গ্রামের এক ‘শয়তান লোকের’ গল্প মনে পড়ে। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

সাক্ষাৎকারে বদিউর রহমান বলেন, তাঁদের গ্রামে এক ব্যক্তি ছিল যে মানুষকে অকারণে বিরক্ত করত এবং নানা ধরনের অশোভন আচরণ করত। লোকটি মৃত্যুর আগে তার সন্তানদের অদ্ভুত একটি নির্দেশ দিয়ে যায়—মৃত্যুর পর তাকে যেন দাফন না করে তিন রাস্তার মোড়ে বাঁশের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। তিনি বলেন, সন্তানরা সেই নির্দেশ পালন করলে আইনশৃঙ্খলা বাহিনী এসে তাদেরও আটক করে।

এ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, যারা জীবদ্দশায় অন্যদের কষ্ট দেয়, তারা মৃত্যুর পরও সমস্যার সৃষ্টি করে যায়। তাঁর ভাষায়, “যে শয়তানি করে, সে মৃত্যুর পর নিজের লাশ নিয়েও শয়তানি করে।” জুলাই সনদের বিভিন্ন দিক নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করতেই তিনি এ উপমা ব্যবহার করেছেন বলে জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com