বগুড়ায় ২ জামায়াত নেতা গ্রেপ্তার

  • আপডেটের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

বগুড়ার নন্দীগ্রামে নির্বাচনী সহিংসতার ঘটনায় থানা পুলিশের অভিযানে দুই জামায়াত নেতা গ্রেপ্তার হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নন্দীগ্রাম পৌর এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন পৌর বাংলাদেশ জামায়াতে ইসলামী-র বাইতুলমাল সম্পাদক এটিএম মুজাহিদ এবং উপজেলা জামায়াতের যুব বিভাগের যুব ও ক্রীড়া সম্পাদক রাকিবুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি রাতে নন্দীগ্রাম উপজেলার পারশন গ্রামে নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটে। এতে থালতা মাঝগ্রাম ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সভাপতি মাসুদ রানা মজিদ গুরুতর আহত হন এবং তার একটি চোখ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় আহত মাসুদ রানা মজিদ বাদী হয়ে নন্দীগ্রাম থানায় ৩৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন, যেখানে মুজাহিদ ও রাকিবুলকে আসামি করা হয়।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মামলার পর থেকে পুলিশ তাদের খুঁজছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com