সাম্প্রতিক :
জ্বালানি তেলের দাম বাড়ায় বাড়লো বাস ভাড়া ১১ পয়সা বৃদ্ধি অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট, শিক্ষার্থী আটক ডিআইজিসহ পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর এমপির বক্তব্য ও ‘গুপ্ত’ ইস্যু নিয়ে সংসদে হট্টগোল ছোট থেকেই মেধাবী, মুন্সিগঞ্জের সন্তান সাখাওয়াৎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব জুন থেকে জাপানের টোকিওতে ফ্লাইট চালু করবে সরকার: বিমান প্রতিমন্ত্রী জাপানে ‘কোদোকুশি’ বাড়ছে, একাকী মৃত্যুর ভয়াবহ চিত্রে উদ্বেগ সরবরাহ বাড়লেও তেলের পাম্পে দীর্ঘ সারি তীব্র হচ্ছে গরম, তাপমাত্রা নিয়ে সতর্কবার্তা

পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী পৃথক পাঁচ মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

পাঁচ মামলার মধ্যে চারটিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। এসব মামলা ফতুল্লা থানায় দায়ের করা—বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা এবং পারভেজ হত্যা মামলা। এছাড়া হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সদর মডেল থানায় আরেকটি মামলা করা হয়।

আসামিপক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র অ্যাডভোকেট সারা হোসেন ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু। গত বছরের ৯ মে ভোররাত ৩টার দিকে শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং হাইকোর্ট থেকে পাঁচ মামলায় জামিন পান।

তবে পরে আপিল বিভাগে সেই জামিন স্থগিত করা হয়। এরপর ১৮ নভেম্বর তাকে আরও পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় বলে জানা গেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com