ঢাকার বাতাস বিশ্বে সবচেয়ে দূষিত

  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

বিশ্বের ১২৩টি দেশের মধ্যে বায়ুদূষণে আবারও শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। শুক্রবার সকাল ৯টা ৪৭ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান IQAir প্রকাশিত বায়ুগুণমান সূচক (AQI) অনুযায়ী ঢাকার বায়ুর মান দাঁড়িয়েছে ২৫৪, যা ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ২২০—এটিও ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত। তৃতীয় স্থানে রয়েছে নেপালের কাঠমাণ্ডু, যার স্কোর ১৮৭। একই স্কোর নিয়ে ভারতের দিল্লি চতুর্থ স্থানে রয়েছে। এ ছাড়া ১৮৪ স্কোর নিয়ে ভারতের কলকাতা পঞ্চম অবস্থানে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুগুণমান সূচক শূন্য থেকে ৫০ হলে বায়ুর মান ‘ভালো’ ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি’ বা সহনীয় হিসেবে বিবেচিত হয়। ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়। আর সূচক ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে পড়ে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com