ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৭

  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

রাজধানীর ঢাকাধানমন্ডি এলাকায় ঝটিকা মিছিল থেকে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ–এর অঙ্গসংগঠন মহিলা আওয়ামী লীগের আটজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৬টার দিকে ধানমন্ডি ৩ নম্বর সড়ক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল সোয়া ৬টার দিকে ‘মুজিব প্রেমিক বাংলার নারীরা’ ব্যানারে মহিলা আওয়ামী লীগের ২০ থেকে ২৫ জন নেতাকর্মী মিছিল বের করেন। মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে ধানমন্ডি ৩ নম্বর সড়ক অতিক্রম করছিলেন। এ সময় ধানমন্ডি মডেল থানার টহল দল ঘটনাস্থলে গিয়ে সাতজন নেতাকর্মীকে আটক করে; অন্যরা পালিয়ে যান।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের আনার কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মাইক্রোবাসের চালককেও আটক করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা শাহ মুস্তফা তারিকুজ্জামান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com