আসিফের বিরুদ্ধে দুদকে অভিযোগ করলো সাকিবভক্তরা

  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে গিয়ে একপ্রকার ‘মব’ সৃষ্টি করে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে সাকিব আল হাসান–এর একদল ভক্ত। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এ ঘটনা ঘটে।

দুদক সূত্র জানায়, দুপুরে হঠাৎ ২০ থেকে ৩০ জনের একটি দল সাকিব আল হাসানের পক্ষে স্লোগান দিতে দিতে কার্যালয়ে জড়ো হয়। পরে তারা ভবনের ভেতরে প্রবেশ করে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে একটি লিখিত আবেদন জমা দেওয়ার দাবি জানায়। একপর্যায়ে তারা কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করলে অফিসের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটে। বড় ধরনের বিশৃঙ্খলা এড়াতে দুদকের সংশ্লিষ্ট বিভাগ বাধ্য হয়ে অভিযোগটি গ্রহণ করে।

নাম প্রকাশ না করার শর্তে দুদকের এক কর্মকর্তা জানান, একদল লোক কার্যালয়ের ভেতরে হট্টগোল সৃষ্টি করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিযোগ গ্রহণে বাধ্য করে। বেনামে জমা দেওয়া অভিযোগটি পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে।

তিনি আরও বলেন, দুদকে জমা পড়া প্রতিটি অভিযোগ সরাসরি তদন্ত বা মামলায় রূপ নেয় না। আইন অনুযায়ী অভিযোগটি যাচাই-বাছাই করা হবে। সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত বা সত্যতা না পাওয়া গেলে অভিযোগটি বাতিল করা হবে; আর সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com