সাম্প্রতিক :
আজহারিকে অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ হামের প্রাদুর্ভাবে সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে শঙ্কায় অভিভাবকরা প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি বেতন–ভাড়া–খাবার বিল বকেয়া, সংকটে ২০ সরকারি শিশু দিবাযত্ন কেন্দ্র দেশে হাম আক্রান্ত হয়ে ৩৮ শিশুর মৃত্যু, উদ্বেগ বাড়ছে ভোরে লাইনে দাঁড়িয়েও মিলছে না তেল, ভোগান্তিতে চালকরা দেশে সব টিকা পায়নি ৮ লাখ শিশু, করোনাটিই পায়নি ৭০ হাজার পাম্প ঘুরেও তেল পাচ্ছেন না এমপিরা, সংসদে ক্ষোভ সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর ইউরিক এসিডের তীব্র ব্যথায় হাসপাতালে ভর্তি ‘জাপান বাংলা প্রেস’-এর সম্পাদক মাহবুবুর রহমান বাবু – দোয়া কামনা

ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণ, রাজনৈতিক দল নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেটের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬

বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক রাজনৈতিক দলভিত্তিক নয়, বরং জনগণের পারস্পরিক যোগাযোগের ওপর প্রতিষ্ঠিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক সামনের দিকে এগিয়ে নিতে অতীত থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে তা নবায়ন করতে হবে।

আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, বাংলাদেশ ও ভারত অভিন্ন ইতিহাস ও সংস্কৃতির অংশীদার এবং পারস্পরিক নির্ভরতাকে দুর্বলতা নয়, বরং শক্তি হিসেবে দেখা উচিত।

বৈঠকে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, সাইবার অপরাধ দমন, সীমান্ত হত্যা বন্ধ, বিজিবি ও বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক, পুলিশ একাডেমিগুলোর মধ্যে প্রশিক্ষণ বিনিময়, বন্দি বিনিময় এবং ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিসহ বিভিন্ন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।

ভারতীয় ভিসা সেন্টার চালু ও ভিসা প্রদানের হার বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। হাইকমিশনার জানান, গত দেড় বছরে নিরাপত্তাজনিত কারণে কিছু ভিসা সেন্টার বন্ধ ছিল, তবে পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে সেগুলো চালু করা হবে। এ সময় ভারতীয় স্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে আশ্বস্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

হাইকমিশনার আরও জানান, ভারতীয় ভিসা আবেদন এখন অনলাইনে নেওয়া হয় এবং সংশ্লিষ্ট ওয়েবসাইট হ্যাকের চেষ্টার ঘটনা ঘটেছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে মন্ত্রী ঢাকা মেট্রোপলিটন পুলিশর সাইবার ইউনিট ও কাউন্টার টেরোরিজম বিভাগকে নির্দেশ দেন।

সীমান্ত হত্যা প্রসঙ্গে মন্ত্রী দ্রুত এ সংখ্যা শূন্যে নামিয়ে আনার আহ্বান জানান। এছাড়া ভারতের ITEC প্রশিক্ষণ কর্মসূচিতে বাংলাদেশ থেকে আরও বেশি প্রশিক্ষণার্থী পাঠানোর বিষয়েও আলোচনা হয়। বৈঠকে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com