সাম্প্রতিক :
কুষ্টিয়ায় পীর হত্যা: বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশি পাহারা সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন বৈশাখ ঘিরে কুয়াকাটায় ইলিশের দাম আকাশছোঁয়া, নাগালের বাইরে ক্রেতারা পহেলা বৈশাখে কঠোর নিরাপত্তা, মানতে হবে যেসব নির্দেশনা অন্তবর্তী সরকারের তড়িঘরি করে জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে আগামী মাসে জাতীয় মজুত থেকে আরও তেল ছাড়বে জাপান: তাকাইচি শ্রেণিকক্ষ ও পরীক্ষাকেন্দ্রে বসবে সিসি ক্যামেরা: শিক্ষামন্ত্রী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারত ও বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত গভীর : প্রণয় ভার্মা বিদেশি কর্মী নিয়োগের উপর বিধিনিষেধ আরোপের কারণে নিয়োগ পরিকল্পনা পুনর্বিবেচনা করতে বাধ্য হচ্ছে জাপানের রেস্তোরাঁগুলো

প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে স্বচ্ছতা ও নিখুঁত পরীক্ষা পদ্ধতি নিশ্চিত করতে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষায় একগুচ্ছ নতুন নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ।

আগামী ১৮ এপ্রিল এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সম্প্রতি প্রকাশিত সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রার্থীদের জন্য এসব নিয়মাবলি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার সময় পরীক্ষা কক্ষে প্রার্থীরা কানের ওপর কোনো আবরণ রাখতে পারবেন না। কান খোলা রাখতে হবে। পরীক্ষার সময় পরীক্ষা কক্ষে প্রার্থীরা গহনা, অলংকার জাতীয় কোনো কিছু ব্যবহার করবেন না।
পরীক্ষার হলে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা তৎসদৃশ কোনো কিছু বা কোনো ধরনের ইলেকট্রনিক্স সামগ্রী বহন করা যাবে না। যদি কোনো প্রার্থী অসত্য, ভিন্নরূপ, ভুল তথ্য দেন এবং যেকোনো পর্যায়ে তা প্রমাণিত হয় তবে তার সামগ্রিক প্রার্থীতা বাতিল হবে এবং তিনি এনটিআরসিএ’র নেয়া পরীক্ষায় সব পদে আবেদনের অযোগ্য হিসেবে বিবেচিত হবেন এবং এই প্রার্থীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

যদি কোনো প্রার্থী জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তির সঙ্গে বিয়ে বন্ধনে আবন্ধ হন বা বিয়ে বন্ধনে আবদ্ধ হবার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালতের নৈতিক স্খলনজনিত অভিযোগে দন্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি থেকে বরখাস্ত হয়ে থাকেন এবং এমন বরখাস্তের পর দুই বছর সময় অতিক্রান্ত না হয়ে থাকে তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।

অনিবার্য কারণে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হলে তা যথাসময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। পরীক্ষা গ্রহণ, মেধাতালিকা ও নিবন্ধন সংক্রান্ত যেকোনো জটিলতায় এনটিআরসিএ-র সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com