সাম্প্রতিক :
ভিয়েতনাম ও অস্ট্রেলিয়া সফর করবেন জাপানের প্রধানমন্ত্রী বিরোধী দলের শিষ্টাচার নিয়ে প্রশ্ন তুলে রাজনীতি শেখার পরামর্শ সেতুমন্ত্রীর ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেওয়া হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর বৈঠক হামে আক্রান্তদের ৭৪ শতাংশই ছিল টিকার বাইরে : ডিজি স্বাস্থ্য অধিদফতর সংসদে মুক্তিযোদ্ধা সদস্যদের নামের আগে ‘বীর’ ব্যবহারের প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এনআইডি আবেদনে ‘সনদ’ বাধ্যতামূলক করল ইসি মে মাসে জাপানে তেল সরবরাহের প্রায় ৬০ শতাংশ আসবে বিকল্প উৎস থেকে পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানি পাওয়ারের ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ

সেই সমন্বয়ক রিয়াদের রিমান্ড চায় পুলিশ

  • আপডেটের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬

রাজধানীর গুলশান থানা এলাকায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদসহ চারজনের পাঁচ দিন করে রিমান্ড আবেদন করেছে পুলিশ। এ বিষয়ে আসামিদের উপস্থিতিতে সোমবার (২ মার্চ) শুনানি অনুষ্ঠিত হবে।

রোববার (১ মার্চ) মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আরমান আলী আদালতে রিমান্ড আবেদন করেন। অন্য আসামিরা হলেন একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রিয়াদুল হাওলাদার, মো. আলিফ আহম্মেদ আশিক ও সায়েম শিকদার। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন। তিনি জানান, ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ আসামিদের উপস্থিতিতে শুনানির জন্য সোমবার দিন ধার্য করেছেন।

রিমান্ড আবেদনে বলা হয়েছে, জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার বিষয়ে সত্যতা স্বীকার করেছেন এবং প্রাথমিক তদন্তেও অভিযোগের সত্যতা পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন, অজ্ঞাত আসামিদের পূর্ণ পরিচয় শনাক্ত এবং আসামিদের অবস্থানসংক্রান্ত তথ্য সংগ্রহে তাদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে এবং পরদিন শুক্রবার তাদের কারাগারে পাঠানো হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নির্জন সরদার বাঁধন বাদী হয়ে রাজ্জাকসহ ১১ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০ থেকে ২২ জনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, নির্জন ও তার বন্ধুদের সঙ্গে আসামিদের পূর্ব শত্রুতা ছিল। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ তলার ৪১২ নম্বর কক্ষে দেখা হলে আসামিরা তাকে সমাবর্তনে অংশ নেওয়ার বিষয়ে চাপ দেয়। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আনিসুর রহমানের সঙ্গে কথা বলার সময় রাজ্জাকের নির্দেশে অন্য আসামিরা চেয়ার দিয়ে তাকে আঘাত করেন। এতে তিনি পিঠ ও বুকে গুরুতর আঘাত পান।

এজাহারে আরও বলা হয়, রাজ্জাক একটি সুইচ গিয়ার ছুরি দিয়ে নির্জনকে হত্যার উদ্দেশ্যে মুখে আঘাত করেন, ফলে তার নাকে গুরুতর জখম হয়। পরে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। নির্জনের বন্ধু ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এগিয়ে এলে আসামিরা ভয়ভীতি ও হুমকি দিয়ে সরে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।

এর আগে গত বছরের ২৬ জুলাই গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদ-এর বাসায় চাঁদা দাবির মামলায় রাজ্জাক গ্রেপ্তার হয়েছিলেন। ওই মামলায় জামিনে মুক্ত হওয়ার পর তিনি আবারও হত্যাচেষ্টা মামলায় জড়ালেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com