সাম্প্রতিক :
এশিয়ায় জ্বালানি সরবরাহ জোরদারে ১০ বিলিয়ন ডলার সহায়তা দেবে জাপান দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে: জ্বালানি প্রতিমন্ত্রী ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার পার্লামেন্টে জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে না : গোলাম মাওলা রনি ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ ১৮ মাসে ড. ইউনূস দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছেন: মনজিল মোরসেদ স্বাধীনতা পুরস্কার দিচ্ছেন প্রধানমন্ত্রী ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ‘বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণের অভিযোগে তদন্ত চলছে, ব্যবস্থা নেওয়া হবে’ বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত

ম্যানেজিং কমিটিতে অর্ধশিক্ষিত নয়, যোগ্যদের নিয়েই কমিটি গঠন করা হবে: শিক্ষামন্ত্রী

  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে অর্ধশিক্ষিত ব্যক্তিদের নয়, বরং শিক্ষাক্ষেত্রে যাদের অবদান রয়েছে তাদের নিয়েই কমিটি গঠনের চিন্তাভাবনা করছে সরকার। এ বিষয়ে অর্ধশিক্ষিত লোকজন দিয়ে কমিটি গঠনের যে তথ্য প্রচার হয়েছে তা অসম্পূর্ণ ও বিকৃত বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে কচুয়া উপজেলা–এ জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

মন্ত্রী স্পষ্টভাবে জানান, ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিল করার কোনো প্রশ্নই ওঠে না। বরং শিক্ষাক্ষেত্রে অবদান রয়েছে এমন যোগ্য ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করা হবে।

তিনি আরও বলেন, সারাদেশের আগে কচুয়াকে শিক্ষার রোল মডেল হিসেবে গড়ে তুলতে চান তারা। এখান থেকে শিক্ষার উন্নয়নের দৃষ্টান্ত সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে। শিক্ষার মান উন্নয়নে সরকার ধাপে ধাপে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় শিক্ষামন্ত্রী জানান, পুরনো পদ্ধতিতে নয়, বরং নতুন ও যুগোপযোগী বাস্তবসম্মত নিয়মে এসএসসি পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, প্রকৃত তথ্য তুলে ধরতে হবে এবং কোনো বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা উচিত নয়। পাশাপাশি আগামী দিনে পরীক্ষার হলে পরীক্ষার্থী, ইনভিজিলেটর ও পর্যবেক্ষকদের একটি নির্দিষ্ট নিয়মের মধ্যে আনার পরিকল্পনার কথাও জানান তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com