সাম্প্রতিক :
কুষ্টিয়ায় পীর হত্যা: বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশি পাহারা সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন বৈশাখ ঘিরে কুয়াকাটায় ইলিশের দাম আকাশছোঁয়া, নাগালের বাইরে ক্রেতারা পহেলা বৈশাখে কঠোর নিরাপত্তা, মানতে হবে যেসব নির্দেশনা অন্তবর্তী সরকারের তড়িঘরি করে জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে আগামী মাসে জাতীয় মজুত থেকে আরও তেল ছাড়বে জাপান: তাকাইচি শ্রেণিকক্ষ ও পরীক্ষাকেন্দ্রে বসবে সিসি ক্যামেরা: শিক্ষামন্ত্রী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারত ও বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত গভীর : প্রণয় ভার্মা বিদেশি কর্মী নিয়োগের উপর বিধিনিষেধ আরোপের কারণে নিয়োগ পরিকল্পনা পুনর্বিবেচনা করতে বাধ্য হচ্ছে জাপানের রেস্তোরাঁগুলো

সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য প্রচার রোধে নেওয়া হচ্ছে প্রকল্প

  • আপডেটের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য প্রচার রোধে একটি প্রকল্প নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (পলিসি ও স্ট্র্যাটেজি; তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়) জাহেদ উর রহমান।
বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে বিএনপির সরকারের এক মাস পূর্তি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, ‘সামাজিক মাধ্যমের একটা নতুন ফেনোমেননের কথা বলি, যেটা আমার কাছে খুবই অ্যালার্মিং মনে হয়। আমি বিশ্বাস করি আপনি এটা এগ্রি করবেন। মানে প্রতিষ্ঠিত পরিচিত কোনো একটা নিউজ মিডিয়ার মতো করে একটা লোগো তৈরি করে, দূর থেকে দেখতে মনে হয় ওই মিডিয়ার লোগো, একটা ভিন্ন নাম দিয়ে কতগুলো নিউজ দেওয়া হয়, এক ধরনের স্যাটায়ার। এটা মারাত্মক রকম ডিসইনফরমেশন ছড়াচ্ছে। আপনারা খেয়াল করেছেন আশা করি।
তিনি বলেন, ‘সো আমি মনে করি আপনাদেরকে সঙ্গে নিয়ে, আপনারা আমাদের সাথে একমত হবেন। কেউ স্যাটায়ার করতেই পারে। কিন্তু সেই স্যাটায়ারের কোনো লুক কোনো প্রতিষ্ঠিত মিডিয়ার লুকের মতো হবে না। আমার কাছে এটা একটা অপরাধ বলে মনে হয়। সো আমরা এই ব্যাপারটায় কাজ করতে চাই, আমরা খুব দ্রুত এটাকে একটা স্ট্রাকচারের মধ্যে আনবো। কারণ আমি অনেককে দেখেছি এগুলোকে রেফার করে কথা বলছেন, শেয়ার করছেন সচেতন মানুষ। আসলে এই ডিসইনফরমেশন ফাইট করার জন্য তো কয়েকটা কাজ আছে। একটা হলো এই ডিসইনফরমেশন ডিটেক্ট করা, সেটাকে ডিবাঙ্ক করা এবং ডিসেমিনেট করা।’
জাহেদ উর রহমান বলেন, আমরা সোশ্যাল মিডিয়ার সঙ্গে এনগেজ করার জন্য একটা প্রজেক্ট তৈরি করেছি।
প্রজেক্টটার নাম হচ্ছে ‘নিউ মিডিয়ার সর্বোত্তম ব্যবহার ও স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরির মাধ্যমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর সংস্থার কার্যক্রমের সঙ্গে জনসাধারণের সম্পৃক্ততা জোরদারকরণ’। একটা প্রজেক্ট নেওয়া হয়েছে এটার মাধ্যমে আমরা সেটা ডিসেমিনেটও করবো। আর যেটা বারবার বলছি আমরা একটা নীতিমালা এবং আইনের অধীনে ডিসইনফরমেশনকে আসলে ডিল করতে চাই। ডিল করা বলতে মানুষকে সচেতন করা তো আছেই, সঙ্গে এটা বোঝাতে চাই যে এটা অন্যায় এবং এটা অপরাধ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com