সাম্প্রতিক :
কুষ্টিয়ায় পীর হত্যা: বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশি পাহারা সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন বৈশাখ ঘিরে কুয়াকাটায় ইলিশের দাম আকাশছোঁয়া, নাগালের বাইরে ক্রেতারা পহেলা বৈশাখে কঠোর নিরাপত্তা, মানতে হবে যেসব নির্দেশনা অন্তবর্তী সরকারের তড়িঘরি করে জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে আগামী মাসে জাতীয় মজুত থেকে আরও তেল ছাড়বে জাপান: তাকাইচি শ্রেণিকক্ষ ও পরীক্ষাকেন্দ্রে বসবে সিসি ক্যামেরা: শিক্ষামন্ত্রী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারত ও বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত গভীর : প্রণয় ভার্মা বিদেশি কর্মী নিয়োগের উপর বিধিনিষেধ আরোপের কারণে নিয়োগ পরিকল্পনা পুনর্বিবেচনা করতে বাধ্য হচ্ছে জাপানের রেস্তোরাঁগুলো

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে জ্বালানি আমদানিতে ভারতের সবুজ সংকেত

  • আপডেটের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট মোকাবেলায় প্রতিবেশী ভারত থেকে জ্বালানি আমদানির বিষয়ে বাংলাদেশ যে আগ্রহ প্রকাশ করেছিল, সে বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়-এ আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে ভারত থেকে জ্বালানি আমদানির সম্ভাবনা নিয়ে আলোচনা ইতিবাচক পর্যায়ে রয়েছে।

ভিন্ন এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ভারতে অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফেরত আনার বিষয়ে সংশ্লিষ্ট দেশের হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে।

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ইরান-এ অবস্থানরত দুই হাজারের বেশি বাংলাদেশি বর্তমানে নিরাপদে আছেন। তারা দেশে ফিরতে চাইলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সব মিশন সার্বক্ষণিক কাজ করছে বলেও জানান তিনি।

এ সময় তিনি আরও বলেন, ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সরকার কাজ করে যাচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com