সাম্প্রতিক :
কুষ্টিয়ায় পীর হত্যা: বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশি পাহারা সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন বৈশাখ ঘিরে কুয়াকাটায় ইলিশের দাম আকাশছোঁয়া, নাগালের বাইরে ক্রেতারা পহেলা বৈশাখে কঠোর নিরাপত্তা, মানতে হবে যেসব নির্দেশনা অন্তবর্তী সরকারের তড়িঘরি করে জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে আগামী মাসে জাতীয় মজুত থেকে আরও তেল ছাড়বে জাপান: তাকাইচি শ্রেণিকক্ষ ও পরীক্ষাকেন্দ্রে বসবে সিসি ক্যামেরা: শিক্ষামন্ত্রী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারত ও বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত গভীর : প্রণয় ভার্মা বিদেশি কর্মী নিয়োগের উপর বিধিনিষেধ আরোপের কারণে নিয়োগ পরিকল্পনা পুনর্বিবেচনা করতে বাধ্য হচ্ছে জাপানের রেস্তোরাঁগুলো

জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানে বাংলাদেশিদের সুযোগ বাড়াতে উদ্যোগ

  • আপডেটের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

বাংলাদেশে নিযুক্ত জাপানের একটি প্রতিনিধি দল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

সাক্ষাৎকালে তারা জাপানি ভাষা ও সংস্কৃতি শিক্ষার মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করে।
জাপানি প্রতিনিধি দল জানায়, মাতৃভাষাভাষী শিক্ষকের মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীদের নিবিড় প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর ফলে শিক্ষার্থীরা জাপানের ভাষা ও সংস্কৃতির সঙ্গে সহজে খাপ খাইয়ে নিতে পারবে, যা তাদের শিক্ষাজীবন ও কর্মজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।

প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, বিএমইটি’র অধীনে দেশের বিভিন্ন আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র ব্যবহার করে শিক্ষার্থীদের দক্ষ করে তোলা সম্ভব। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে।

সভায় সিদ্ধান্ত হয়, প্রস্তাবিত বিষয়গুলো বিস্তারিতভাবে পর্যালোচনা করে শিগগিরই জাপানি কর্তৃপক্ষের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, যুগ্ম সচিব মো. শহিদুল ইসলাম চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com