সাম্প্রতিক :
আজহারিকে অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ হামের প্রাদুর্ভাবে সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে শঙ্কায় অভিভাবকরা প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি বেতন–ভাড়া–খাবার বিল বকেয়া, সংকটে ২০ সরকারি শিশু দিবাযত্ন কেন্দ্র দেশে হাম আক্রান্ত হয়ে ৩৮ শিশুর মৃত্যু, উদ্বেগ বাড়ছে ভোরে লাইনে দাঁড়িয়েও মিলছে না তেল, ভোগান্তিতে চালকরা দেশে সব টিকা পায়নি ৮ লাখ শিশু, করোনাটিই পায়নি ৭০ হাজার পাম্প ঘুরেও তেল পাচ্ছেন না এমপিরা, সংসদে ক্ষোভ সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর ইউরিক এসিডের তীব্র ব্যথায় হাসপাতালে ভর্তি ‘জাপান বাংলা প্রেস’-এর সম্পাদক মাহবুবুর রহমান বাবু – দোয়া কামনা

আজহারিকে অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ

  • আপডেটের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় আলোচক মিজানুর রহমান আজহারিকে অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। বুধবার (১ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ‘লিগ্যাসি অব ফেইথ’ শিরোনামের একটি সিরিজের অংশ হিসেবে তিনি অস্ট্রেলিয়ার ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরা সফর করছিলেন। তবে সফরের মাঝপথেই মঙ্গলবার তার ভিসা বাতিল করে দেয় অস্ট্রেলীয় কর্তৃপক্ষ। বর্তমানে তিনি দেশটি ত্যাগের অপেক্ষায় রয়েছেন।

অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম সিনেটে জানান, আজহারির অস্ট্রেলিয়া সফর নিয়ে আগে থেকেই বিভিন্ন গোষ্ঠী সংসদ সদস্যদের সতর্ক করেছিল। বিশেষ করে বাংলাদেশে অবস্থিত অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজসহ কয়েকটি সংগঠন তার সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করে আইনপ্রণেতাদের সঙ্গে যোগাযোগ করে।

উল্লেখ্য, বিতর্কিত ও উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে এর আগেও যুক্তরাজ্যে তার প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল এবং বাংলাদেশেও তার প্রকাশ্য সভা-সমাবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com