সাম্প্রতিক :
এশিয়ায় জ্বালানি সরবরাহ জোরদারে ১০ বিলিয়ন ডলার সহায়তা দেবে জাপান দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে: জ্বালানি প্রতিমন্ত্রী ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার পার্লামেন্টে জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে না : গোলাম মাওলা রনি ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ ১৮ মাসে ড. ইউনূস দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছেন: মনজিল মোরসেদ স্বাধীনতা পুরস্কার দিচ্ছেন প্রধানমন্ত্রী ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ‘বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণের অভিযোগে তদন্ত চলছে, ব্যবস্থা নেওয়া হবে’ বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত

শেখ হাসিনার পক্ষে কোনো চিঠি পায়নি প্রসিকিউশন: চিফ প্রসিকিউটর

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনা বা তার নিয়োজিত কোনো সংস্থার কাছ থেকে কোনো চিঠি তারা পাননি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, বিচার চলাকালীন সময়ে কোনো আসামি পলাতক থাকলে তার পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়ার সুযোগ নেই। এ ধরনের অবস্থায় আদালতে চিঠি পাঠানো আদালত অবমাননার শামিল হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক আইন প্রতিষ্ঠান কিংসলি ন্যাপলি এলএলপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি চিঠি পাঠিয়েছে বলে বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। ওই চিঠিতে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় বাতিলের দাবি জানানো হয়েছে এবং বিচারপ্রক্রিয়াকে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে সাংঘর্ষিক বলা হয়।

তবে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এমন কোনো চিঠি তারা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com