সাম্প্রতিক :
বৈশাখে ভারতে ইলিশ পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: প্রাণিসম্পদমন্ত্রী সংরক্ষিত নারী আসনের নির্বাচন নিয়ে ইসির বৈঠক আজ যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসাধারীদের জন্য দুঃসংবাদ মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সাথে জড়িত ছিল: রফিকুল ইসলাম খান জাপানের তোচিগিতে বৌদ্ধ মন্দিরে ব্যতিক্রমী ‘গোহানশিকি’ আচার জাপানে এআই খাতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট নতুন রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি-জেডিপির আত্মপ্রকাশ রাজধানীতে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল আজ

রাজধানীতে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল আজ

  • আপডেটের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

সংবিধান সংস্কারের মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোট। আজ শনিবার (৪ এপ্রিল) বিকেল ৫টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

গত বৃহস্পতিবার রাজধানীর গুলশানে অনুষ্ঠিত এক বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। তিনি অভিযোগ করেন, সরকার সংসদ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং জনস্বার্থ রক্ষায় রাজপথের আন্দোলন ছাড়া তাদের আর কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমে নয়, বরং সংস্কারের মাধ্যমেই গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। তার দাবি, সরকার সংশোধনের মাধ্যমে পূর্ববর্তী শাসন ব্যবস্থার ধারাবাহিকতাই বজায় রাখছে, যা জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

হামিদুর রহমান আজাদ জানান, ১১ দলীয় জোটের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, দাবি আদায়ে রাজপথে আন্দোলন জোরদার করা হবে। এর অংশ হিসেবে শনিবারের এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

এ সময় তিনি সংসদে সরকারি দলের বিভিন্ন কার্যক্রম, বিশেষ করে মুলতবি প্রস্তাব উত্থাপন এবং জ্বালানি সংকট সমাধানে ব্যর্থতার সমালোচনা করেন। তিনি সতর্ক করে বলেন, গণভোটের রায় বাস্তবায়নে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আগামী ৭ এপ্রিল বৈঠক করে দীর্ঘমেয়াদি আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com