বৈশাখে ভারতে ইলিশ পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: প্রাণিসম্পদমন্ত্রী

  • আপডেটের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

পহেলা বৈশাখ উপলক্ষে ভারতে ইলিশ পাঠানো হবে কি না এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সরকার সরাসরি ইলিশ রপ্তানি করে না; তবে ভারতে যে ইলিশ পাঠানো হয়, তা মূলত সৌজন্যমূলক উদ্যোগ হিসেবে দেওয়া হয়। এ বছর পহেলা বৈশাখে এ ধরনের উদ্যোগ নেওয়া হবে কি না, সে বিষয়ে সরকারপ্রধানই সিদ্ধান্ত দেবেন।

তিনি আরও জানান, সরকার ইলিশের উৎপাদন বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। উৎপাদন বাড়লে বাজারে সরবরাহ বৃদ্ধি পাবে এবং এর ফলে দাম কমে সাধারণ মানুষের নাগালের মধ্যে আসবে।

এছাড়া ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ’ চলাকালে জাটকা আহরণ, ক্রয়-বিক্রয় ও মজুদ থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে। মন্ত্রী বলেন, এই সময় সাগর থেকে বাজার পর্যন্ত কঠোর নজরদারি চালানো হবে, যাতে জাটকা সংরক্ষণ নিশ্চিত করা যায়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com