সাম্প্রতিক :
বৈশাখে ভারতে ইলিশ পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: প্রাণিসম্পদমন্ত্রী সংরক্ষিত নারী আসনের নির্বাচন নিয়ে ইসির বৈঠক আজ যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসাধারীদের জন্য দুঃসংবাদ মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সাথে জড়িত ছিল: রফিকুল ইসলাম খান জাপানের তোচিগিতে বৌদ্ধ মন্দিরে ব্যতিক্রমী ‘গোহানশিকি’ আচার জাপানে এআই খাতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট নতুন রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি-জেডিপির আত্মপ্রকাশ রাজধানীতে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল আজ

মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি

  • আপডেটের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

মানিকগঞ্জ-1 (দৌলতপুর-ঘিওর-শিবালয়) আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আনোয়ারুল হক মারা গেছেন।

রোববার (৫ এপ্রিল) সকাল ৮টার দিকে রাজধানীর শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট নিজাম উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

১৯৪৯ সালে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামে জন্মগ্রহণ করেন এবিএম আনোয়ারুল হক। তিনি ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা সম্পন্ন করে সড়ক ও জনপথ (সওজ) বিভাগে দীর্ঘদিন কর্মরত ছিলেন। পরবর্তীতে রাজনীতিতে সক্রিয় হয়ে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে তিনি পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া তার উদ্যোগে জাফরগঞ্জ বেরীবাঁধ নির্মাণ প্রকল্প অনুমোদন পায় এবং নিজ নির্বাচনি এলাকায় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক, সামাজিক ও সর্বস্তরের মানুষ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com