সাম্প্রতিক :
বৈশাখে ভারতে ইলিশ পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: প্রাণিসম্পদমন্ত্রী সংরক্ষিত নারী আসনের নির্বাচন নিয়ে ইসির বৈঠক আজ যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসাধারীদের জন্য দুঃসংবাদ মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সাথে জড়িত ছিল: রফিকুল ইসলাম খান জাপানের তোচিগিতে বৌদ্ধ মন্দিরে ব্যতিক্রমী ‘গোহানশিকি’ আচার জাপানে এআই খাতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট নতুন রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি-জেডিপির আত্মপ্রকাশ রাজধানীতে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল আজ

সংরক্ষিত নারী আসনের নির্বাচন নিয়ে ইসির বৈঠক আজ

  • আপডেটের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনসহ গুরুত্বপূর্ণ কয়েকটি ইস্যুতে বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে ১১তম কমিশনের এই সভা অনুষ্ঠিত হবে। বৈঠকে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, সভায় মোট পাঁচটি আলোচ্যসূচি রয়েছে। এর মধ্যে রয়েছে—ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন ও সংশ্লিষ্ট বিষয়াদি, নির্বাচনে ব্যবহৃত সামগ্রী সংরক্ষণে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা, আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য দুটি আসনের নির্বাচন সম্পর্কে অবহিতকরণ, নির্বাচন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ মামলা এবং নির্বাচন-পরবর্তী দায়ের করা আবেদনসমূহ, এবং নির্বাচনি দায়িত্ব পালনকালে আহত ও নিহতদের ক্ষতিপূরণ সংক্রান্ত নীতিমালা নিয়ে আলোচনা।

এছাড়া অন্যান্য বিবিধ বিষয়ও সভায় আলোচনায় আসবে।
আইন অনুযায়ী, সাধারণ নির্বাচনের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। গত ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর ১৩ ফেব্রুয়ারি ফলাফল গেজেট আকারে প্রকাশিত হয়। সেই হিসেবে আগামী ১৪ মে’র মধ্যে নির্বাচন শেষ করার সময়সীমা থাকলেও কমিশন এপ্রিলের মধ্যেই প্রক্রিয়াটি সম্পন্ন করতে আগ্রহী।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com