সাম্প্রতিক :
প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করতে পদক্ষেপ নিয়েছে সরকার ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে সরকার: ডিএসসিসি প্রশাসক অন্তর্বর্তী সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে : ডা. জাহেদ মানবপাচারের অভিযোগে এনসিপি নেতাকে ঘিরে বিতর্ক সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: প্রধান আসামি মঈনসহ আরও ৩ জন রিমান্ডে টোকিওতে চীনা দূতাবাসে অনুপ্রবেশ প্রথম নয়: বিভিন্ন সূত্র বেকারত্বের ভিড়ে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ফেরানোয় ক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা ১৪ জেলায় গরমের তীব্রতা, অব্যাহত থাকার পূর্বাভাস ভয় দেখিয়ে গান থামানো যাবে না: ছায়ানটের সভাপতি সারওয়ার দেশে ক্রুডের ডেডস্টকও শেষ, বন্ধ হয়ে গেছে একমাত্র তেল শোধনাগার

অন্তর্বর্তী সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে : ডা. জাহেদ

  • আপডেটের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

অন্তর্বর্তী সরকারের সময় মব বা গণপিটুনির ঘটনাকে প্রশ্রয় দেওয়ার ফলে সমাজে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বেড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানিয়েছেন, বর্তমান সরকার এ ধরনের কর্মকাণ্ডে ‘জিরো টলারেন্স’ নীতিতে এগোচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, কোনো অবস্থাতেই গণপিটুনি বা মব জাস্টিস মেনে নেওয়া হবে না। অপরাধী যত বড়ই হোক না কেন, শাস্তি দেওয়ার ক্ষমতা একমাত্র রাষ্ট্রের—কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়। তিনি আরও বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা সমাজে অরাজকতা সৃষ্টি করে এবং এটি সম্পূর্ণরূপে দণ্ডনীয় অপরাধ।

তিনি জোর দিয়ে বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কঠোরভাবে কাজ করছে। এ ধরনের অপরাধ দমনে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আরও সক্রিয় থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com