সাম্প্রতিক :
প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করতে পদক্ষেপ নিয়েছে সরকার ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে সরকার: ডিএসসিসি প্রশাসক অন্তর্বর্তী সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে : ডা. জাহেদ মানবপাচারের অভিযোগে এনসিপি নেতাকে ঘিরে বিতর্ক সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: প্রধান আসামি মঈনসহ আরও ৩ জন রিমান্ডে টোকিওতে চীনা দূতাবাসে অনুপ্রবেশ প্রথম নয়: বিভিন্ন সূত্র বেকারত্বের ভিড়ে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ফেরানোয় ক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা ১৪ জেলায় গরমের তীব্রতা, অব্যাহত থাকার পূর্বাভাস ভয় দেখিয়ে গান থামানো যাবে না: ছায়ানটের সভাপতি সারওয়ার দেশে ক্রুডের ডেডস্টকও শেষ, বন্ধ হয়ে গেছে একমাত্র তেল শোধনাগার

ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে সরকার: ডিএসসিসি প্রশাসক

  • আপডেটের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

রাজধানীর ফুটপাত যেন চলাচলের অনুপযোগী হয়ে না পড়ে, সে জন্য ফুটপাতের ব্যবসায়ীদের তালিকা করে লাইসেন্স দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

বুধবার (১৫ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) সামনের ফুটপাত দখলমুক্ত করে নান্দনিক পরিবেশ সৃষ্টি শীর্ষক পাইলট প্রকল্পের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

মো. আবদুস সালাম বলেন, ঢাকা মহানগরীর নাগরিক সুবিধা নিশ্চিত করতে জনগণ ও সিটি করপোরেশনকে সমানভাবে দায়িত্ব নিতে হবে। তিনি জানান, যেকোনো ধরনের ব্যবসার জন্য সিটি করপোরেশনের অনুমতি বাধ্যতামূলক করা হবে। ফুটপাতে ব্যবসা করলেও তা আইনি কাঠামোর মধ্যেই করতে হবে।

তিনি বলেন, ঢামেকের সামনের ফুটপাত দখলমুক্ত করা হয়েছে, তবে এটি টেকসই রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। কোথায় হকার বসতে পারবে, সে বিষয়ে নির্দিষ্ট গাইডলাইন দেওয়া হবে এবং অল্প জায়গায় অতিরিক্ত দোকান বসতে না পারে, সে বিষয়েও নজর রাখা হবে। এক সপ্তাহের মধ্যে পুলিশ জরিপ চালিয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনার কাজ শুরু করবে বলেও জানান তিনি।

ডিএসসিসি প্রশাসক আরও বলেন, নগরবাসীকে নিজ নিজ দায়িত্ববোধ থেকে রাজপথ পরিষ্কার রাখার শপথ নিতে হবে। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগের ঝুঁকি মোকাবিলায় নিজেদের আঙিনা পরিষ্কার রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। তিনি বলেন, রাজধানী ঢাকাকে দেশের মুখ হিসেবে পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com