আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশ নিতে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

তুরস্কে অনুষ্ঠিতব্য পঞ্চম আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশ নিতে ঢাকা ছেড়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে তিনি তুরস্কের উদ্দেশে রওনা হন।

আগামী ১৭ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পৃষ্ঠপোষকতায় এই আন্তর্জাতিক ফোরাম অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

ফোরামের ফাঁকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া পাকিস্তান, গাম্বিয়াসহ বিভিন্ন দেশের মন্ত্রী ও প্রতিনিধিদলের প্রধানদের সঙ্গে বৈঠক করার সম্ভাবনাও রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, এই সফরে বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে দেশের প্রার্থিতার পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করবে।
উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর গত মার্চ মাসের মাঝামাঝি সময়ে খলিলুর রহমান তুরস্ক সফর করেন এবং সেসময়ও হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com