সাম্প্রতিক :

এসএসসি পরীক্ষা: ফের ফিরল ‘সাইলেন্ট এক্সপেল’

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা আগামী ২১ এপ্রিল শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে সম্প্রতি প্রকাশিত হয়েছে এসএসসি পরীক্ষা পরিচালনাসংক্রান্ত নীতিমালা-২০২৬, যেখানে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘সাইলেন্ট এক্সপেল’ বা ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা কার্যকর রাখার কথা জানানো হয়েছে।

নীতিমালা অনুযায়ী, কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে অসদুপায় অবলম্বন করলে বা নিয়ম ভঙ্গ করলে তাকে তাৎক্ষণিকভাবে প্রকাশ্যে বহিষ্কার না করে নীরবে বহিষ্কার করা হতে পারে। যেমন—কথা বলা, ঘাড় ঘোরানো বা দেখাদেখির মতো আচরণে দায়িত্বরত পরিদর্শক ‘সাইলেন্ট এক্সপেল’ প্রয়োগ করতে পারবেন। এতে পরীক্ষার্থী সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন না যে তিনি বহিষ্কৃত হয়েছেন, তবে পরে তার উত্তরপত্র বাতিল করা হবে।

নির্দেশনায় বলা হয়েছে, কোনো পরীক্ষার্থীকে বহিষ্কার বা নীরব বহিষ্কার করা হলে তার সৃজনশীল উত্তরপত্রের কভার পৃষ্ঠায় নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে প্রতিবেদন প্রস্তুত করতে হবে। এরপর পরীক্ষা শেষে উত্তরপত্র আলাদা প্যাকেটে সংরক্ষণ করে লাল কালি দিয়ে ‘রিপোর্টেড’ লিখে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে জমা দিতে হবে।

এছাড়া নীরব বহিষ্কারের ক্ষেত্রে বহিষ্কারের কারণ স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এমন পরীক্ষার্থীরা পরবর্তী পরীক্ষায় অংশ নিতে পারলেও তাদের উত্তরপত্র আলাদাভাবে সংরক্ষণ ও জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে পরীক্ষায় অসদুপায় রোধ ও মূল্যায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com